জয়পুরহাটে কর্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কর্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ দুই ব্যক্তির প্রাণ গেছে।
আক্কেলপুর পৌর এলাকায় কেসের মোড়ে শনিবার বিকালে তারা নিহত হন বলে আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান জানান।
নিহতরা হলেন- আক্কেলপুর উপজেলার চক রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৪০) ও একই উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর ছেলে সাব্বির হোসেন (২০)।
পুলিশ কর্ভাড ভ্যানটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান এ ওসি সাইদুর।
