২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে’ ২ যুবকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 11:42 AM

Updated : 25 Oct 2022, 10:08 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার শিবপাশা বাজারের কাছ থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান।

মৃতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “সকালে স্থানীয় কাছে খবর পেয়ে বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের এবং নিচে সড়ক থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় বিদ্যুতের খুঁটিতে থাকা দুটি ট্রান্সফরমার পাশের পুকুরে পড়ে থাকতে দেখা যায়।”

ওই দুই যুবক ট্রান্সফরমার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয় বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।