২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটক ধর্ষণ মামলা: আশিক ৩ দিনের রিমান্ডে

কক্সবাজারে পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 01:40 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

মঙ্গলবার বেলা সোয়া ১২টায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকীর আদালত এ আদেশ দেন বলে জেলার পর্যটন পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান।

গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক পর্যটক নারীকে তুলে নিয়ে স্বামী-সন্তানকে জিম্মি করে কয়েক দফা ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে।

সে ঘটনায় মামলার প্রধান আসামি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম আশিক।

তাকে গত ২৬ ডিসেম্বর রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

মামলার এজাহারভুক্ত মেহেদী হাসান বাবু, ইসরাফিল হুদা জয় ও রিয়াজ উদ্দিন ছোটনকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন আরও তিনজন।

পুলিশ কর্মকর্তা মহিউদ্দীন বলেন, আশিকে মঙ্গলবার রাতের মধ্যেই পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাছাড়া সোমবার রাতে গ্রেপ্তার আসামি মেহেদী হাসান বাবুকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করা হয়েছে।

এর আগে মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটককে ধর্ষণ

পর্যটককে ‘ধর্ষণ’: অভিযোগ নিয়ে সন্দেহ পুলিশ সুপারের  

কক্সবাজারে পর্যটক ধর্ষণের প্রধান আসামি আশিক গ্রেপ্তার

‘চাঁদা না দেওয়ায় ধর্ষণ’, দাড়ি কামিয়ে আত্মগোপনে ছিলেন কক্সবাজারের আশিক

চাপে পড়ে মিথ্যা সাক্ষ্য: বললেন কক্সবাজারে ধর্ষণের শিকার নারীর স্বামী