বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার রাতে উপজেলার চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি শেখ আবুল হাসান জানান।
নিহত হৃদয় মোল্লা (১৮) গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামের নাজিম মোল্লার ছেলে।
আহত নিয়ামুল হাসান (১৮) একই গ্রামের শহিদুল ইসলাম মৃধার ছেলে।
ওসি আবুল হাসান বলেন, “রাতে হৃদয় ও নিয়ামুল মোটরসাইকেলে করে খুলনা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার তাদের উদ্ধার করে বলে জানান তিনি।
