নওগাঁয় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর রাণীনগর উপজেলায় একটি মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শিয়ালা গ্রামের উত্তর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান।
তিনি বলেন, সকালে শিয়ালা মাঠের মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
“মরদেহের দুই হাত ও এক পায়ে পোড়ার চিহ্ন রয়েছে।”
ওসি শাহিন আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।
