২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় প্রাচীর ভেঙে নারী ও শিশুর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় পাকা সীমানা প্রাচীর ধসে পড়ে এক শিশু ও এক নারী নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 08:58 PM

Updated : 02 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার দুপুরে শীতলাই গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন ওই গ্রামের সাইফুল ইসলাম বগার স্ত্রী ওবায়দা বেগম (৩০) ও ইদ্রিস আলীর ছেলে মো. সাজ্জাত হোসেন (৪)।

কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, দুপুরে ওবায়দা বেগম শিশু সাজ্জাতকে নিয়ে তার প্রাচীরের উপর ওঠেন। এক পর্যায়ে প্রাচীর ভেঙে পড়ে তারা দুজনেই মারা যান।