নারায়ণগঞ্জে যাত্রীসহ বাস খাদে, যুবক নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছে; আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
রোববার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
ঘটনাস্থলে সার্জেন্ট কামরুল ইসালম জানান, ব্রাক্ষ্মবাড়িয়া থেকে ছেড়ে আসা ‘ব্রাক্ষ্মবাড়িয়া এক্সপ্রেসের’ একটি বাস আড়াইহাজারের ছনপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যান বাসটিকে ওভারটেক করতে যায়।
“এ সময় গাড়িটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্হলেই এক যুবক নিহত হন।”
তবে এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় রুপগঞ্জ ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্হা গ্রহন করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
