টঙ্গীতে পুড়েছে অর্ধশতাধিক ঘর
গাজীপুরের টঙ্গীর মিলগেট চুড়ি ফ্যাক্টরি এলাকায় লাল মসজিদ বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বুধবার রাত আড়াইটার দিকে বস্তির ইসমাইল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
“আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা পাশের আরও সাত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বস্তির ৫৪টি ঘর পুড়ে যায়।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
