২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নৌকার প্রচারে হামলা, পুড়ল ‘১০টি’ মোটরসাইকেল

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 12:28 AM

Updated : 02 Aug 2022, 06:44 PM

বৃহস্পতিবার রাতে এই হামলা চলাকালে ১০টি মোটরসাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেওয়া হয় বলে নৌকা প্রতীকের প্রার্থী সাবদার হোসেন মোল্লার অভিযোগ।

সাবদার হোসেন অভিযোগ করেন, রাত ৮টার দিকে প্রতিপক্ষের এক প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে দশটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। তারা নৌকা প্রতীকের মাইক্রোবাসেও হামলা করেছে।

প্রায় ৩শ লোক এ হামলা চালায় বলে নাম প্রবাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান।

শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নৌকা প্রতীকের প্রার্থী যখন নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তখন এ সহিংসতা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে।