কুয়াশা কাটায় শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল পর আবার শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, কুয়াশা কেটে যাবার পর সকাল ১০টা থেকে এ রুটে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় শিমুলিয়ায় ২৫০ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
এর আগে বুধবার রাত আড়াইটা থেকে তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
সকালে ৮৭ লঞ্চ ও ১০১ স্পিডবোটও যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে যায় গেছে জানান শাহাদাত।
