গোপালগঞ্জের ৪ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জ চারটি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।
তিনি সাফা ব্রিকসকে ৫০ হাজার, শরীফ ব্রিকসকে ১ লাখ, গোল্ডেন ব্রিকসকে ২ লাখ ও নিগি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করেন।
মামুন বলেন, “ইটভাটাগুলোতে অবৈধভাবে কাঠ পোড়ানো, লাইসেন্সের নীতিমালা না মানাসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ইট প্রস্তুত করে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। গ্রিন ও ক্লিন গোপালগঞ্জ গড়ার লক্ষ্যে এ অভিযান পরিচালনা হয়।”
অভিযানে পরিবশে অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
