২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তরুণকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া সদর উপজেলায় তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 12:00 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

নিহত সবুজ হাসান (১৯) সদর উপজেলার চরমিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

সদর থানার পরিদর্শক সাব্বিরুল আলম বলেন, বুধবার সকালে চরমিলাপাড়া শ্মশান এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

“ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করে খুনি।”

তবে দ্বন্দ্ব সম্পর্কে কিছু বলেননি পরিদর্শক সাব্বিরুল।

তিনি বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। পুলিশও এখনও কাউকে আটক করেনি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।