২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় নৌকা প্রতিকের পোস্টারে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার আগুন দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 02:19 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

শুয়াগ্রাম ইউনিয়ন নারায়ণখানা, সাতুরিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় শনিবার রাতে নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ জানিয়েছেন।

তিনি বলেন, “শনিবার রাতে আমার নেতা-কর্মীরাদের সঙ্গে উপজেলা সদরে আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যাই। আমার ধারণা, এ সুযোগে আমার প্রতীপক্ষ আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন খান রিন্টুর কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহিদ হোসেন খান রিন্টু বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমি নির্বাচন করছি কথাটা সঠিক। তবে আমার কোনো কর্মী-সমর্থক মাঠে নেই।”

শুয়াগ্রাম ইউনিয়ন নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসীম উদ্দীন শেখ জানান, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ২৬ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার সাতটি ইউনিয়নে চতুর্থ ধাপে ভোট গ্রহণের কথা রয়েছে।