২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল-৭ উপনির্বাচন: সাত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

টাঙ্গাইল-৭ [মির্জাপুর] আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত খান আহমেদ শুভসহ সাত জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 11:06 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

বুধবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান।

মনোনয়নপত্র জমা দেওয়া সাত জন হলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য খান আহমেদ শুভ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির গোলম নওজব চৌধুরী পাওয়ার, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী, আরজু মিয়া, নুরুল ইসলাম নুরু ও আলমগীর হোসেন।

এই আসনের টানা চার বারের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। আগামী ১৬ জানুয়ারি আসনটিতে ভোট গ্রহণ হবে।

আগামী ২০ ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাই, ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।