টঙ্গীতে জব্দ পাখি মুক্ত মিরপুর বোটানিক্যালে
গাজীপুর নগরীতে বিক্রয়কালে কয়েকটি দেশি প্রজাতির পাখি জব্দ করে মীরপুর বোটানিকাল গার্ডেনে অবমুক্ত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ এবং অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা।
রোববার সকালে টঙ্গী পাখি বাজারে এই অভিযান চালানো হয়।
উদ্ধার করা পাখির মধ্যে ছয়টি কালিম, সাতটি টিয়া ও পাঁচটি শালিক রয়েছে।
“অভিযান টের পেয়ে পাখি ফেলে রেখে বিক্রেতারা পালিয়ে গেছে। পরে ওইসব পাখি জব্দ করে দুপুরে ঢাকার মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে মুক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, দেশীয় পাখি পালন করা, ধরা এবং ক্রয়-বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ অপরাধ।
