গাজীপুরে দগ্ধ শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় তুলার গুদামে আগুনে দগ্ধ এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল আলম জানান, ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোববার ভোরে মোতালেব বেপারি (৪০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।
মৃত মো. মোতালেব বেপারি (৪০) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশোরদিয়া গ্রামের ওহাব বেপারির ছেলে। গাজীপুরের মালেক স্পিনিং মিলের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন তিনি।
সাইফুল জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মালেক স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগে। এতে দগ্ধ হন মোতালেব। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাইফুলকে ঢাকায় পাঠানো হয়েছিল।
