দৌড়ে রাস্তা পারের চেষ্টা, বাসের ধাক্কায় নিহত শিশু
ঝিনাইদহে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে সদর উপজেলার ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন (৭) সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।
বারোবাজার হাইওয়ে ধানার এসআই মো. কামরুজ্জামান জানান, বিকাল ৩টার দিকে রহিমা খাতুন মায়ের সঙ্গে কালীগঞ্জ থেকে কাপড় কিনে বাড়ি ফিরছিল।
“পথে ছালাভরা এলাকায় ইজিবাইক থেকে নেমে তার মা ভাড়া দিচ্ছিলেন। তখন রহিমা দৌড়ে রাস্তা পাওয়ার হওয়ার চেষ্টা করে। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মেয়েটি মারা যায়।”
এ ঘটনায় বাসটি আটক হলেও চালক পালিয়ে গেছে।
