২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের ৫০ বছর উদযাপনে যশোরে আর্ট ক্যাম্প

বিজয়ের ৫০ বছর উদযাপনে যশোরে বিজয় সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2021, 08:55 PM

Updated : 02 Aug 2022, 06:39 PM

ঐতিহাসিক যশোর রোডকে উপজীব্য করে রোববার ‘মুক্তিযুদ্ধে যশোর রোড’ শীর্ষক একদিনের এ আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন চিত্রশিল্পী তপন কুমার ঘোষ।

জেলা প্রশাসনের সহায়তায় এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে চারুপীঠ যশোর প্রাঙ্গণে এ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ঢাকা, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা ও ঝিনাইদহের ৫০ জন চিত্রশিল্পী ছবি আঁকেন।

আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। মামুনুর রশিদের সঞ্চালনা এবং হাবিবা শেফার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন বিজয় সাংস্কৃতিক উৎসব আয়োজক পরিষদের সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু।