সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
খুলনার সোনাডাঙ্গা থেকে শুক্রবার সকালে আলামিন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক ইশতিয়াক হোসাইন জানান।
আলামিনের (৩৫) বাড়ি শ্যামনগর উপজেলার চাঁদনিমুখা গ্রামে।
নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইশতিয়াক বলেন, “চাঁদনিমুখা গ্রামে চার বছরের এক শিশুকে কদবেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আলাআমিন তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
“এ ঘটনায় শিশুটির দাদী শ্যামনগর থানায় মামলা করলে অভিযান চালিয়ে আলামিনকে গ্রেপ্তার করা হয়।”
আলামিনকে সাতক্ষীরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
