কাশিমপুর কারাফটকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটকের সামনে থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. নয়ন রাজ নামের ওই যুবককে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কোনাবাড়ীর থানার ওসি মো. আবু সিদ্দিক জানান।
নয়ন (২২) গাজীপুরের গাছা থানাধীন মৈরান এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
ওসি বলেন, সোমবার বিকালে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ভেতরে যাওয়ার সময় নয়নের আচরণ সন্দেহ হয়। পরে তাকে আটক করে কোনাবাড়ি থানায় খবর দেয়া হয়।
“পরে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে নয়নের কাছ থেকে ১৩০ টি ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।”
রাতে কোনাবাড়ি থানার এসআই মো. ইমতিয়াজ নয়নের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নয়নের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
