২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

সিরাজগঞ্জ শহরে বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 01:31 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

শহরের মিরপুর কাটা ওয়াবদা মোড়ে বুধবার ভোরে তিনি নিহত হন বলে সদর থানার এসআই আব্দুল আলীম জানান।

নিহত হাসেম আলী (৪৫) সদর উপজেলার দুখিয়াবাড়ি গ্রামের মাজেম আলীর ছেলে।

এসআই আলিম বলেন, অটোরিকশা নিয়ে হাসেম দুখিয়াবাড়ি থেকে শহরে যাচ্ছিলেন। পথে পাবনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক হাসেম  নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনায় পড়া অটোরিকশাটি থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই আলিম।