জাহাঙ্গীরনগরে ভর্তি: বি ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তিপরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ২৬ শতাংশ।
“পাসের হার ২৬ শতাংশ। ভর্তিপরীক্ষায় ৭৭ দশমিক ৩৬ নম্বর পেয়ে একটি ছেলে এবং ৭৫ দশমিক শূন্য ২ নম্বর পেয়ে একটি মেয়ে প্রথম হয়েছে। আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে ছাত্র ও ছাত্রী সমান সংখ্যায় ভর্তি করা হয়। এজন্য দুটি আলাদা মেধাতালিকা তৈরি করা হয়ে থাকে।“
