২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক চাপায় এক মোরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2021, 01:45 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহিষলুটি এলাকার নাটোর-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান।

নিহত মেহেদী হাসান (২৮) নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাজা মালঞ্চি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ওসি বলেন, “মেহেদী নাটোর থেকে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিল। পথে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

মেহেদীর লাশ উদ্ধার করে করে আপাতত থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।