২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলি চাপায় দাদির মৃত্যু, আহত নাতি-নাতনি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রলির চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার তার দুই নাতনি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 01:10 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

শুক্রবার সকালে বাঘাবাড়ি-টেবুনিয়া মিনি বিশ্বরোডের ভেড়ামারা গোরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমজান বেগম (৭০) উপজেলার ভেড়ামারা গ্রামের মৃত আব্দুর ছামাদ সরকারের স্ত্রী।

আহত নুরানী বেগম (১২) ও ইমান হাছানকে (৫) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা ওই গ্রামের নুর ইসলামের সন্তান। 

স্থানীয়দের বরাতে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, সকালে রহমজান বেগম তার দুই নাতি-নাতনিকে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন।

“এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রলির চাপায় রহমজানের মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।