ইউপি নির্বাচন: সিলেটে আ. লীগ ৬, বিএনপির স্বতন্ত্র ৫
সিলেটে তিন উপজেলার ১৫ ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগ ও পাঁচটিতে স্বতন্ত্র হিসেবে বিএনপি বিজয়ী হয়েছে।
এছাড়া আওয়ামী লীগের দুজন স্বতন্ত্র হিসেবে, জামায়াত একটি ও খেলাফত মজলিশ একটিতে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা ফলাফল ঘোষণা করেন।
সিলেট সদরের চার বিজয়ী হলেন মোগলগাঁওয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হিরণ মিয়া, কান্দিগাঁওয়ে জামায়াত নেতা আবদুল মনাফ, জালালাবাদে আওয়ামী লীগের ওবায়দুল্লাহ ইসহাক ও হাটখোলায় খেলাফত মজলিসের মাওলানা কেএম রফিকুজ্জামান।
কোম্পানীগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের বিজয়ী হলেন ইসলামপূর পূর্ব ইউনিয়নে বিএনপির (স্বতন্ত্র) আলমগীর হোসেন আলম, তেলিখালে আওয়ামী লীগ বিদ্রোহী আবদুল ওয়াদুদ আলফু, ইছাকলসে বিএনপির (স্বতন্ত্র) সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাইয়ে আওয়ামী লীগের ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ে আওয়ামী লীগের ইকবাল হোসেন এমাদ।
বালাগঞ্জ উপজেলা সদরে বিএনপির (স্বতন্ত্র) মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুরে বিএনপি (স্বতন্ত্র) মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌরীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুর রহমান মাখন, বোয়ালজোড়ে আওয়ামী লীগের আনহার মিয়া, দেওয়ানবাজারে বিএনপির (স্বতন্ত্র) নাজমুল আলম ও পূর্ব পৈলনপুরে আওয়ামী লীগের শিহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়।
