২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের মালাকুচা পাহাড়ে হাতির মৃতদেহ

শেরপুরে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি সীমান্তের মালাকাকোচা পাহাড় থেকে বন্যহাতির এক মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 04:00 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

মঙ্গলবার সকালে বন্যহাতিটির মৃতদেহ উদ্ধার হয় বলে বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান।

বন বিভাগ বলছে, শেরপুরের গারো পাহাড়ের বন্যহাতির বিচরণ এলাকা দখল করে স্থানীয় লোকজন বাড়ি-ঘর নির্মাণ এবং ধান ও সবজির বাগান করছে। এসব স্থানে বনবিভাগের নির্দেশনাকে উপেক্ষা করে বিদ্যুতের তারের বেড়া দেওয়া হয়েছে।

বনবিভাগের পক্ষ থেকে বৈদ্যুতিক তারের বেড়া তুলে নেয়ার জন্য বারবার নিষেধ করার পরও স্থানীয়রা তা মানছে না।

বনের ভিতর স্থানীয় কৃষক আমীর আলীর বাড়ির পাশের বিদ্যুতের তারে জড়িয়ে ওই বন্য হাতির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

বন কর্মকর্তা রবিউল বলেন, “মৃত হাতিটি পুরুষ, এবং বয়স আনুমানিক ২৫/৩০ বছর। ধারণা করা হচ্ছে, হাতিটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। ময়নাতদন্তের পর চুড়ান্ত তথ্য জানা যাবে।”