রাঙামাটিতে আগুনে পুড়ল ৮ ঘর
রাঙামাটি শহরে আটটি বসতঘর মালপত্রসহ আগুনে পুড়ে গেছে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে শহরের তবলছড়ি এলাকায় পোস্ট অফিস কলোনিতে আগুন লাগার খবর পান তারা।
ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে আগুন নেভান জানিয়ে তিনি বলেন, আগুন নেভানোর আগেই আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
তবে কিভাবে আগুন লাগে তা তিনি বলতে পারেননি।
ঘরের চুলা থেকে আনগু লাগে বলেও কেউ কেউ দাবি করেছেন।
নাসির উদ্দীন সোহেল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “ক্ষতিগ্রস্তরা সবাই দরিদ্র। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কেউই তেমন কোনো জিনিস সরাতে পারেননি।”
প্রশাসন ও বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
