২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিভাগে পরিবহনে কর্মবিরতির ঘোষণা

ডিজেলের দাম বাড়ায় বাস-ট্রাক না চালানোর ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহন মালিক-শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 04:51 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

শুক্রবার সকাল ৬টা থেকে তারা এই কর্মসূচি পালন করবেন বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।

রাজশাহীর বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব সংবাদ সম্মেলনে বলেন, হঠাৎ করে ডিজেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি ও এর সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি সুরাহা করা হয়নি। এ কারণে শুক্রবার সকল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মঞ্জুর বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। বিভাগ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।