২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখান থানা প্রাঙ্গণে সংঘর্ষে আহত ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা প্রাঙ্গণে স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 10:07 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

বুধবার দুপুরে এই সংর্ষের ঘটনায় দুইজন আটক হয়েছেন বলে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান। 

আহতদের মধ্যে জহিরুল ইসলাম (৩৫) ও নুর হোসেনকে (২৮) সিরাজদখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Image
সংঘর্ষের পর আহত একজনকে থানা প্রাঙ্গণ থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে

সংঘর্ষের পর আহত একজনকে থানা প্রাঙ্গণ থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে

ওসি বোরহান বলেন, উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের জহিরুল ইসলাম ও বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামের নুর হোসেন পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

“বুধবার সিরাজদিখান বাজার এলাকায় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর একপক্ষ অভিযোগ দিতে থানায় এলে অন্যপক্ষও উপস্থিত হয়। এরপর দুপক্ষ থানা প্রাঙ্গণেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে; এখনও মামলা হয়নি বলে তিনি জানান।