ডোমারে টানা তৃতীয়বার মেয়র হলেন বিএনপি নেতা দানু
নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র মনছুরুল ইসলাম দানু।
মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
মনছুরুল ইসলাম দানু স্বতন্ত্র প্রার্থী হয়ে নারিকেল গাছ প্রতীকে চার হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র প্রয়াত আজাহার হোসেনর ছোট বোন আফরোজা নাজনিন রুমি মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন তিন হাজার ৬৭৪ ভোট।
আওয়ামী লীগ দলীয় প্রার্থী গণেশ কুমার আগরওয়ালা নৌকা প্রতীকে দুই হাজার ৪২৫ ভোট পেয়ে তৃতীয় হন।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় এটি পঞ্চম দফার নির্বাচন। প্রতিষ্ঠার পর থেকে টানা দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলেন প্রয়াত আজাহার হোসেন। তার মৃত্যুর পর ২০১১ সালে ওই পৌরসভায় প্রথমবার মেয়র নির্বাচিত হন বর্তমান মেয়র এবং ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনছুরুল ইসলাম দানু। এরপর থেকে তিনি টানা তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হলেন।
