২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে রনি-নিলয়

একদিনের সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 04:57 PM

Updated : 10 Oct 2022, 06:21 PM

সংগঠনের ৩০তম সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন কমিটিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের রাকিবুল রনিকে সভাপতি ও ইংরেজি বিভাগের তাসবিবুল গনি নিলয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রিফাত খান অনিক, জুবায়ের কামাল, সহকারী সাধারণ সম্পাদক হাসান জামিল, ফাহিম মুকাররাব ও সাংগঠনিক সম্পাদক ইমরান নাঈম।

কমিটির অন্যান্য দপ্তরে রয়েছেন- কোষাধ্যক্ষ আলিফ মাহমুদ, দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, শিক্ষা ও গবেষণা সম্পাদক অমর্ত্য রায়, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মাহিসুন রাশতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সৈকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসলাম মুন, সাংস্কৃতিক সম্পাদক অর্ণব সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক আশফার রহমান নবীন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ অর্ণব।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তুষার ধর, নুসরাত তুবা, হাসিব জামান, শাহ আজিজ আহমেদ নির্ঝর, রুবাইয়াত শারমিন সুপ্তী, রাগিব নিহাল তন্ময়, তাপস্বী রাবেয়া বসরী, নওশাদ উল সাবেরিন ও অর্ণব আদিত্য রাহি।

রোববার (৩১ অক্টোবর)  দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন সম্মেলনের উদ্বোধন করেন। ‘আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠা শ্রেণীর উচ্ছেদ’ স্লোগানে শুরু হওয়া সম্মেলনের মাধ্যমে সংগঠনের জাবি সংসদের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ৩০ তম সম্মেলনে ১২ দফা দাবি পেশ করে ছাত্র ইউনিয়ন।

সম্মেলন উদ্বোধনের সময় অধ্যাপক রায়হান রাইন বলেন, "সাম্প্রদায়িকতার বিষবাষ্পে দেশের মধ্যেই আরেকটি দেশ জেগে উঠেছে। এটি একটি জাতীয় সঙ্কট। এই সঙ্কট কাটিয়ে উঠতে ছাত্রসমাজকে ভূমিকা পালন করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়কে স্বরুপে ফিরিয়ে আনা আমাদের জরুরি দায়িত্ব। এক্ষেত্রে ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে অনবদ্য কাজ করে চলেছে। বিশেষভাবে ছাত্র ইউনিয়নের জাবি সংসদের ভূমিকা অসাধারণ।"

উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাবি ছাত্র ইউনিয়নের ২৯ তম কাউন্সিলের সাধারণ সম্পাদক রাকিবুল রনি।

এ সময় ছাত্র ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তাহসীন মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম, সাংস্কৃতিক সম্পাদক শুভ বণিক ও সম্মেলনের চেয়ারম্যান কাবেরী সুলতানা জ্যোতি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া সম্মেলনের অংশ হিসেবে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছবি চত্ত্বরে আহমেদ কিশোর, জাহিদ জামিল, মেহেদী হক ও তুফান চাকমার আঁকা সহিংসতা বিরোধী কার্টুন প্রদর্শন করা হয়।