২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের ৪ কর্মকর্তা গ্রেপ্তার

গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে এবার অনলাইন পণ্য বেচাকেনার প্রতিষ্ঠান ‘আদিয়ান মার্ট লিমিটেডের’ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঝিনাইদহ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 11:36 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

শুক্রবার রাতে খুলনা ও চুয়াডাঙ্গা খেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

শনিবার চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হলে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এরা হলেন আদিয়ান মার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  মো. জুবাইর সিদ্দিক ওরফে মানিক (৩০ ), তার ভাই ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  মো. মাহমুদ সিদ্দিক ওরফে রতন ( ৩২ ), তাদের বাবা প্রতিষ্ঠানটি উপদেষ্ঠা আবু বকর সিদ্দিক (৬৩ ) ও ব্যবস্থাপক মো. মিনরুল ইসলাম ( ৩৫ )।ইতিপূর্বে পণ্য সরবাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক মামলা দেওয়ার পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরপর আরও বেশ কয়েকটি অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন প্রতারণার খবর এসেছে দেশের গণমাধ্যমে। 

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শফিকুল আহসান শনিবার ঝিনাইদহ র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা সদরের নীলমনিগঞ্জে ই-কমার্স প্রতিষ্ঠান ‘আদিয়ান মার্ট লিমিটেড’ স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ খেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

তিনি জানান, র‌্যাবের মেহেরপুরের গাংনী ক্যাম্প এই প্রতিষ্ঠানের উপর নজরদারি শুরু করে। এতে জানা যায়, বর্তমানে তাদের প্রোডাক্ট ঘাটতির পরিমাণ ৭ থেকে ৮ কোটি টাকা। শত শত অর্ডার সরবরাহ বাকি পড়েছে। কয়েকদিন এ প্রতিষ্ঠান কাস্টমার কেয়ার কার্যক্রম কন্ধ রেখেছে। সারাদেশে তারা অসংখ্য কাস্টমারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলে র‌্যাবের কাছে অভিযোগ আসছে।

শুক্রবার  আতিকুর রহমান উজ্জ্বল নামে এক গ্রাহক তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৮ লাখ  ৫২ হাজার ৪৮০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করেন বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

“এ ঘটনার তদন্তে নেমে র‌্যাবের গাংনী ক্যাম্পোর একটি দল অভিযান চালিয়ে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে চার জনকে গ্রেপ্তার করেছে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর শফিকুল বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্যমতে আদিয়ান মার্ট লি. গ্রাহকদের কাছ থেকে প্রায় সাত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেপ্তারদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।