মোটরসাইকেলসহ পানিতে পড়ে সাংবাদিকের মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে স্থানীয় এক সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার বিকালে সলঙ্গা-ঘুড়কা সড়কের বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
নিহত সৈয়দ বনিউল আলম বিপু (৩৫) স্থানীয় সাপ্তাহিক দুর্জয় বাংলাদেশ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং সলঙ্গার ঘুড়কা গ্রামের তারিকুল ইসলাম মাস্টারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সলঙ্গা থেকে ঘুড়কা যাওয়ার পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
