নিষিদ্ধ অফ্রিকান মাগুর চাষ করায় জরিমানা
চাষ ও বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ করায় গাজীপুর নগরীতে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও এসএম সাদিক তানভীর এই আদালত পরিচালনা করেন।
দণ্ডিত মো. হাছান উদ্দিন নগরীর দেশীপাড়া এলাকার বাসিন্দা।
গাজীপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জান্নাতুল শাহীন জানান, দেশীপাড়া এলাকার বাসিন্দা মো. হাছান উদ্দিন ‘চাষ ও বিক্রয় নিষিদ্ধ’ আফ্রিকান মাগুর চাষ করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। খবরের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
“মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুয়ায়ী মৎস্য চাষি হাছান উদ্দিনকে ৫ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম সাদিক তানভীর।”
জান্নাতুল শাহীন নিজেও উপস্থিত ছিলেন বলে জানান।
