কুষ্টিয়ায় কালী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালন শাহের মাজারের মাঠ সংলগ্ন কালী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা তারিফ হোসেন নামের (৩২) নামের ওই যুবকের লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত তারিফ শহরের মিললাইন কোয়ার্টার এলাকার আব্দুর সাত্তারের ছেলে।
তারিফের পরেবারের বরাতে ওসি বলেন, গত মঙ্গলবার (১৯অক্টোবর) রাত ১১টার দিকে তারিফ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন বুধবার সব জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান মেলেনি।
তিনি বলেন, “তারিফ পানিতে ডুবে মারা গেছেন নাকি এটি হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি।”
