২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহরণের অভিযোগে রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় অপহৃত এক রোহিঙ্গাকে উদ্ধারসহ আরেক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2021, 11:54 PM

Updated : 02 Aug 2022, 06:27 PM

ব্যাটালিয়ান ১৬-এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে তাকে তারা আটক করেন।

আটক মো. আতাউল্লাহ (২৫) ওই শিবিরের বি-ব্লকের বশির আহাম্মদের ছেলে।

উদ্ধার হওয়া মো. আরিফুল্লাহ (২৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের ( তুর্কিপাড়া ) এইচ-১০০ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে।

পুলিশ সুপার তারিকুল বলেন, গত ৮ অক্টোবর দুপুরে বালুখালী শিবির থেকে আতাউল্লাহ অপহৃত হন। স্বজনরা ৯ অক্টোবর অভিযোগ জানালে অভিযান শুরু করেন তারা।

“এরই মধ্যে গত ১০ অক্টোবর অপহরণকারীরা মোবাইল ফোনে অপহৃতের স্বজনদের কাছে মুক্তিপণের টাকা দাবি করেন। খবর পেয়ে অভিযান চালানো হয়। চার-পাঁচজন দৌড়ে পালালেও ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি স্বীকারোক্তিতে জানিয়েছেন, মুক্তিপণের দাবিতে অপহরণ ঘটনা ঘটিয়েছেন তারা। মুক্তিপণের টাকা আদায়ের জন্য একটি বাড়িতে আরিফুল্লাহকে আটক রাখা হয়েছিল।”

আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল।