২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ-হত্যা: একজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় শাহ আলম রুবেল নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2021, 04:35 PM

Updated : 07 Apr 2022, 11:44 PM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শাহ আলম রুবেলে বাড়ি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে।

আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় বোরহান উদ্দিন নামের একজনকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবুল বাশার জানান, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ফয়েজে নূর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী ২০১৮ সালের ২৩ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়।

এ ঘটনায় মেয়েটির মা রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৬ মার্চ পুলিশ উপজেলার ব্রক্ষ্মপাড়ার ব্রিজের নিচ থেকে মেয়েটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে।