২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ রক্ষা: চাঁদপুরে ১০ জেলে আটক

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করে নৌ-পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2021, 01:40 PM

Updated : 07 Apr 2022, 11:43 PM

শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে চাঁদপুর নৌ-থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান।

মুজাহিদুল বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারাই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়।

“এ সময় মাছ ধরার অপরাধে ১১ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে ৪টি নৌকা ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।”

জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হযেছে। আর জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান এ নৌ-পুলিশ কর্মকর্তা।