টেকনাফে ৩ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈল উল হক জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন ঘাট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন তারা।
নাঈম বলেন, ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা তিনটি বস্তাসহ সন্দেহজনক তিন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের থামার জন্য সংকেত দেয়।
"এ সময় তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে একটি গ্রামের ভেতরে পালিয়ে যায়া। পরে তিনটি বস্তায় তল্লাশি চালিয়ে সাড়ে তিনলাখ ইয়াবা উদ্ধার করা হয়।”
উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড জানায়।
