২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

গাজীপুরে একটি ঝুট গুদামে আগুন লেগেছে; যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 01:30 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, শহরের মাঝুখান এলাকায় রোববার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে একটি ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। “ছোট বড় প্রায় ২৫/৩০টির মতো ঝুট গুদামে আগুন জ্বলছে।আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।