২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 12:48 AM

Updated : 02 Aug 2022, 06:18 PM

কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, উপজেলার রাখালিয়াচালা টেকপাড়া এলাকার এক ব্যক্তি মামলা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গ্রেপ্তার মো. আজিজ মিয়া (৩৫) উপজেলার রাখালিয়াচালা এলাকার হায়দার আলীর ছেলে।

ওসি মনোয়ার বলেন, রাখালিয়াচালা এলাকায় নয় বছরের এই শিশুটির পরিবার বাস করে। শুক্রবার বিকালে তাকে একা রেখে তার মা বাইরে কাজে যান। এই সুযোগে প্রতিবেশী আজিজ মিয়া শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশু চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে যায়। আজিজ মিয়া পালিয়ে যান।

ওসি বলেন, শুক্রবার রাতে স্থানীয় লোকজনদের মাধ্যমে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন আজিজ। শনিবার সন্ধ্যায় তার বিরুদ্ধে শিশুর বাবা  থানায় মামলা করেন। সন্ধ্যায় পুলিশ তাকে সফিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।