২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে হামলা, ৮ বনকর্মী আহত

কক্সবাজারের রামুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের হামলায় আট বনকর্মী আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2021, 12:58 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়ারিয়ারনালা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তৌহিদুল বলেন, বনবিভাগের জায়গা দখল করে এক ব্যক্তি মুরগীর খামার করেছে খবরে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে উচ্ছেদ অভিযানে যান। এ সময় দখলদাররা সংঘবদ্ধ হয়ে হামলা চালালে আট বনকর্মী আহত হন।

পরে আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বন কর্মকর্তা।  

রামু থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।