২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কুড়িগ্রামে এক মাদক মামলায় একজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2021, 06:41 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

বুধবার দুপুরে দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় প্রদান করেন বলে রাষ্ট্রপক্ষে পিপি আব্রাহাম লিংকন জানান।

আসামি জয়ন্ত কুমার চন্দ্র (৫০) জেলার ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্র খানা গ্রামের যোগেশ কুমার চন্দ্রের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ অক্টোবর তার বাড়ির পাশে গঙ্গারহাট এলাকা থেকে জয়ন্তকে আটক করে র‌্যাব। এ সময় তার ডান হাতে থাকা প্লস্টিকের বস্তায় ১১৮ বোতল ফেনসিডিল আটক করা হয়।

পরদিন জয়ন্ত কুমার চন্দ্রের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা হয়।

কুড়িগ্রাম জেলা জজ আদালতে এ রায়ে তার সশ্রম যাবজ্জীবন ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন শামসুল হক সরকার এবং রাষ্ট্রপক্ষে আব্রাহাম লিংকন।