২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2021, 05:31 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

রোববার দুপুর আড়াইটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের রাবার বাগান সংলগ্ন ফ্যাক্টরি মোড়ে এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানান রামু হাইওয়ে থানার পরিদর্শক কাজী নাজমুল হক।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহত মোহাম্মদ নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালাপাড়ার লতিফ হাওলাদারের ছেলে।

তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

নাজমুল বলেন, রোববার দুপুরে রাবার বাগান ফ্যাক্টরি মোড়ে চট্টগ্রামমুখী কভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কভার্ডভ্যানের চালক নিহত এবং বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৬ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক নাজমুল।