কেরানীগঞ্জে ‘ডাকাতির প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ২
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর অতিরিক্ত উপমহা-পরিদর্শক মাহফুজুর রহমান জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. ফরহাদ হোসেন জোজো (২৮) ও মো. আলামিন (২২)।
এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি ছুরি, তিনটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৪০০ টাকা ও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তার দুজনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
