২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে নয় কেজি গাঁজাসহ দু’জন গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয় কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2021, 12:17 AM

Updated : 10 Oct 2022, 06:13 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার টিকরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-১০ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মো. খলিল (৩০) ও রিনা (৩১)

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে নয় কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।