ময়মনসিংহ মেডিকেলের কোভিড ইউনিটে আরও ১৪ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে মৃত এই ১৪ জনের মধ্যে আটজন করোনাভাইরাসে এবং বাকি ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
করোনাভাইরাসে মৃত আটজনের মধ্যে ছয়জন ময়মনসিংহের এবং শেরপুর ও জামালপুরের একজন করে ছিলেন। আর উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোণার তিনজন করে ছিলেন।
রাজশাহী মেডিকেলের ৪০২ আসনের ডেডিকেটেড কোভিড ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৪৭ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। আর সুস্থ হয়ে ৩৪ জন বাড়ি ফিরেছেন বলে চিকিৎসক মহিউদ্দিন জানান।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ বলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান।
