২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ সদর উপজেলায় মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ় ও তার কিশোর ছেলের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2021, 10:05 AM

Updated : 02 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরতা ভাটিয়াপাড়া এলাকার একটি মাছের খামারের ধারে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান।  

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তিনি জানান, স্থানীয় আব্দুল মজিদ সরকার (৫৫) ওই এলাকার নূর মোহাম্মদের মাছের খামারে কাজ করতেন। প্রতিদিনের মত বৃহস্পতিবারও তিনি ছেলে মাহমুদুল হাসানকে (১২) নিয়ে খামারে যান দেখাশোনা করতে।  

“সেখানে ত্রুটিপূর্ণ একটি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিদ। বাবাকে ছাড়াতে গিয়ে ছেলে মাহমুদুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।”

পরে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করে বলে পরিদর্শক ফারুক জানান।