২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2021, 05:33 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

সোমবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের ভীমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানিয়েছেন।

নিহত মাসুদ রানা (২৩) দিনাজপুর সদর উলিপুর গ্রামের মাকসুদুল হকের ছেলে।

ওসি জানান, ভীমপুর এলাকায় জয়পুরহাট থেকে আসা দ্রুতগামী এক ট্রাক হিলি থেকে জয়পুরহাটের দিকে যাওয়া মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঐ মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ট্রাকের ডাইভার ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নিহতের স্বজনরা আসার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।