২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, ভিক্ষুক আটক

নেত্রকোণার মদনে বাক ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ভিক্ষুককে ধরে পুলিশে দিয়েছে প্রামবাসী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2021, 11:24 PM

Updated : 25 Jul 2022, 05:23 PM

রোববার বিকালে উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

গ্রেপ্তার নয়ন মিয়া (৪৫) কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাজী গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে।

মদন থানার ওসি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা টার দিকে গ্রামের কয়েকজন শিশুর মাঝে বিবাদ হয়। বিষয়টি মীসাংসা করতে পাড়ার লোকজন গ্রামের একটি খোলা স্থানে বসে আলোচনা করছিল।

“বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিক্ষুক নয়ন মিয়া প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে।”

ওসি বলেন, এ সময় ওই কিশোরীর আরেক প্রতিবন্ধী বোন ঘটনা দেখে চিৎকার শুরু করে। তখন অন্যরা চিৎকার শুনে ঘরে ঢুকে ধর্ষণের ঘটনা দেখেন।

“এ সময় নয়ন পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে গ্রামে পুলিশ পাঠানো হয়। পরে গ্রামবাসী নয়নকে পুলিশে সোপর্দ করে।”

ওসি আরও জানান, নয়ন এই গ্রামে ভিক্ষা করে চলেন। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করাসহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।